Articles by "খেলাধুলা"


সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে তাঁর সঙ্গে বন্দুক হাতে এক নিরাপত্তাকর্মীকে দেখা গেছে।

কয়েক দিন আগেই সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে সুনামগঞ্জের এক ব্যক্তি। গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মহসিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেটারই ধারাবাহিকতায় সাকিবকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত।

এ ব্যাপারে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এটা বাড়তি নিরাপত্তার জন্য। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জিনিস এসেছে, তাই সাময়িকভাবে একটু সাবধানতা অবলম্বন করা।

দেশে ফেরার পর থেকেই সাকিব অনুশীলনের পাশাপাশি মাঠের বাইরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ৫ নভেম্বর রাতে ঢাকায় পা রেখে পরদিন সকালেই গুলশানে সুপারশপ উদ্বোধন করেছেন জনসমাগমে গিয়ে। করোনার মধ্যে মানুষের ভিড়ে যাওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর কলকাতায় গিয়ে সাকিবের পূজা উদ্বোধনের খবর আসে সংবাদমাধ্যমে। ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয় এ কারণেই। সাকিব অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় পূজা উদ্বোধনের কথা অস্বীকার করেছেন।

বাংলাদেশে ক্রিকেটের কারও সঙ্গে গানম্যান দেওয়া অবশ্য এবারই প্রথম নয়। এর আগে হোলি আর্টিজেনে জঙ্গি হামলার পর জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্য বিদেশি কোচদের নিরাপত্তায় সার্বক্ষণিক গানম্যান নিয়োগ করেছিল বিসিবি।



সব কিছু ঠিকঠাক চললে, এখন ব্যাট বলের লড়াইয়েই থাকার কথা ছিল তাদের। সূচিতে গতকালও ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত সব বন্ধ। ফের খেলা কবে চালু হবে, তা অনিশ্চিত। খেলা বন্ধ থাকলে ক্রিকেটাররা ঢাকায় থাকবেন, নাকি ফিরে যাবেন যার যার বাড়িতে তা নিয়েও আছে দোলাচল।

খেলা বন্ধ, বন্ধ দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলনও। বন্ধের মাঝেও মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেনরা ঠিকই চালিয়ে যাচ্ছেন অনুশীলন। আপাতত ঢাকাতেই আছেন তারা। এখানে বসেই ফিটনেস ঠিক রাখবেন, নাকি বাড়ি চলে যাবেন- এই নিয়ে অনেকের মধ্যেই আছে দ্বিধাদ্ব›দ্ব।

মিরপুর একাডেমি মাঠ আর জিমনেশিয়ামে বেশ কয়েকজন ক্রিকেটার যার যার মত ফিটনেস ট্রেনিং করেছেন। আড্ডায়, আলাপে সবার মাঝেই একরকম অনিশ্চয়তা আর উদ্বেগ। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার খবর আসছিল মোবাইলের স্ক্রিনে। এর মাঝেই দেশে প্রথম এই ভাইরাসে মৃত্যুর খবরও পায় তারা। গতকাল পর্যন্ত সারাবিশ্বে দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে মারা গেছে প্রায় ৮ হাজার ১১ জন মানুষ। ফিটনেস ট্রেনিং করে ফেরার পথে আবু জায়েদ রাহি শুনে বললেন, ‘এখন সত্যিই ভয়ই লাগছে। আগে এতটা ভয় লাগেনি। আর কি করব তাও বুঝতে পারছি না। লিগ শুরু না হলে তো সিলেট চলে যেতাম। এখন যেতেও পারছি না, আবার থেকেইবা কি করব।’

সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেনও আছেন সেই প্রতীক্ষায়। ইবাদত জানালেন খেলা চালু না হলে সিলেট গিয়ে রাহি আর খালেদের সঙ্গে কাজ করবেন তিনি। তাইজুল ইসলামের সঙ্গে বেশ খানিকক্ষণ রানিং করে ঝিরুচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। তার বাড়ি কুষ্টিয়ায়। লিগ আর সহসা শুরু না হলেও অনেকের মতো তার বাড়ি যাওয়ার পরিকল্পনা নেই। তার মতে ঢাকাতে থাকলেই বরং নিরাপদ থাকা যাবে বেশি, ‘না বাড়ি যাব না। কারণ চিকিৎসার দিক চিন্তা করলে ঢাকাতেই ব্যবস্থা ভাল। খেলা বন্ধ থাকলে তখন হয়ত বাসায় বসে ফিটনেস নিয়ে টুকটাক কাজ করতে হবে। এছাড়া কিছু করার নেই।’

মুস্তাফিজ আবার বাড়ি যাওয়ার খবরটা পেতেই যেন উদগ্রীব। এসেছিলেন বোলিং নিয়ে কিছু কাজ করতে। কিন্তু পুরো আবহ অনিশ্চয়তায় এমনটাই মোড়া যে ঠিকমতো কাজে মন বসাতে পারেননি। এর, ওর সঙ্গে আড্ডা খুনসুটির সঙ্গে ঘুরেফিরে এসেছে বৈশ্বিক মহামারির প্রসঙ্গ। চেনা সাংবাদিক দেখে জানতে চাইলেন খেলা চালু হবে কিনা তার খবর, ‘খবর টবর আনতে পারলেন ভাই? একটা কিছু জানান, তাহলে বাড়ি চলে যেতে পারি।’ তবে প্রবাসী অধ্যুষিত হওয়ায় বাংলাদেশের গ্রামগুলোও এখন আরো বেশি ঝুঁকিপূর্ণ। সরকারের নিয়ম মেনে কোয়ারেন্টাইনে না থেকে অনেক প্রবাসীর অবাধ চলাফেরার গল্প চাউর হয়েছে। সাজাও হয়েছে অনেকের। বাড়ি যাওয়ার যাত্রাপথও এখন শঙ্কামুক্ত নয়।

গত সোমবার ক্রীড়া মন্ত্রণালয় ৩১ মার্চ পর্যন্ত দেশে সব খেলা বন্ধ রাখার ঘোষণা দেয়। কিন্তু বিসিবির ঘোষণা একটু ভিন্ন। তারা জানায় ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে কেবল দ্বিতীয় রাউন্ড। সূচিতে ১৮ ও ১৯ মার্চ হওয়ার কথা ছিল দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে ১৯ মার্চেই ফের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত দেওয়ার কথাও জানায় বোর্ড। সে সিদ্ধান্ত এখন অনেকটা হয়েই আছে বলা যায়। প্রধান নির্বাহী নিজামউদ্দিন আভাস দিলেন সহসাই শুরু হচ্ছে না খেলা। তবে আজ বিসিবি প্রধান নাজমুল হাসান এসেই দেবেন চ‚ড়ান্ত সিদ্ধান্ত। জানা গেছে, সেই সিদ্ধান্ত হতে যাচ্ছে নেতিবাচক। অর্থাৎ এপ্রিলের আগে আর মাঠে লিগ ফেরার সম্ভাবনা নেই।

পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ক্রিকেটাররাও এমন সিদ্ধান্তের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান মেহেদী হাসান মিরাজ, ‘সবার আগে কিন্তু জীবন-মরণ। এর থেকে তো বড় কিছুই হতে পারে না। নিরাপত্তা আগে, তারপর সবকিছু। যদি বাঁচতে পারি অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ সরকার আছে তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সবার ভালোর জন্যই নেবেন। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই তারা সিদ্ধান্ত দেবেন।’

যদি লম্বা সময়ের জন্য খেলা বন্ধ থাকে তাহলে ফিটনেস ঠিক রাখা হতে পারে মুশকিল। বাড়িতে গিয়ে রানিং করে ফিটনেস ঠিক রাখার চিন্তা মোস্তাফিজের। মিঠুনও জানালেন, ফিটনেস হয়ত ঠিক রাখা যাবে কিছুদিন। কিন্তু সময়টা যদি প্রলম্বিত হয়, তবে? ক্রিকেটারদের আশা তাদের দোটানার এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে দ্রæত। আপাতত সবটাই তাই সময় আর পরিস্থিতির হাতে।



সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। কিছুতেই এর বিস্তার রোধ করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত মহামারী ঘোষিত রোগটির উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে প্রায় ১৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

প্রতিনিয়তই বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর সে সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। চীন থেকে ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এর মধ্যে ২ লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৯৯ জন। আর ইতোমধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের।
মহামারি এই ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশেই ফুটবলের সব ইভেন্ট স্থগিত করা হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে কোপা আমেরিকার আসর পিছিয়ে দেওয়া হয়েছে। সব প্রধান ফুটবল লিগগুলো অপেক্ষায় রয়েছে মাঠে ফেরার। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।
জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাকে করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে-এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ গনমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড।
এই ভাইরাসের ছোবল রুখে দিতে এবার দুই সংস্থা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এমন সঙ্কট মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের প্রধান। পাশাপাশি আক্রান্ত ফুটবল সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দিলেন ইনফান্তিনো, ‘করোনায় আক্রান্ত ফুটবল সংশ্লিষ্টদের সহায়তা করার জন্য একটি বিশ্বব্যাপী সহায়তা তহবিল প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা। আশা করি ফুটবল পরিবারের সবাই এতে এগিয়ে আসবেন।’

Prockash.com

facebook#https://www.facebook.com/hmmasudul

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget