Articles by "আন্তর্জাতিক"







বিগত ১৪ দিন ধরে জর্ডানের ক্লাসিক ফ্যাশান এ্যাপারেলস্ আল-হাসান-এ বেতনের মজুরীর জন্য গার্মেন্টসটির পুরুষ শ্রমিকরা (ভারতীয় নাগরিক) আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে স্থানীয় ডাস্টবিন থেকে গার্মেন্টসটির বাংলাদেশী একজন নারী শ্রমিকের লাশ উদ্ধার হয় বলে আন্দোলনকারী মহিলা শ্রমিকরা জানায়। বিগত ১৪ দিন ধরে বেতন আদায়ের আন্দোলনের কারনে শ্রমিকরা কাজ না করে হোস্টেলে যার যার রুমে থেকে কর্ম বিরতী আন্দোলন শুরু করে। গত দুইদিন ধরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের বলে যে, তোমাদের বেতন পরিশোধ করা হবে, তোমরা ৩০ হাজার শ্রমিক আছো কাজে আছো অন্যথায় ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে।বাংলাদেশী প্রবাসী গার্মেন্টস শ্রমিকরা মালিক পক্ষের কথায় বিশ্বাস করে ২২/১১/২০২০ তারিখ রবিবার তারা কর্মস্থলে কাজে যোগদানের জন্য গেলে উক্ত ফ্যাক্টরীর শ্রীলংকান স্টাফরা নারী শ্রমিকদের উপর শারীরিক অত্যাচার-নির্যাতন করে বলে অভিযোগ করেন বাংলাদেশী প্রবাসী নারী শ্রমিকরা। তারা তাদের একটি ভিডিও Bd public information প্রবাসী সহায়তা ডেস্ক এর ফেসবুক পেজে প্রচারের মাধ্যমে এই অভিযোগের কথা জানায় এবং বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে বলেন, “আমরা বাংলাদেশের নারী শ্রমিক বলে কি আমাদের লাশ ডাস্টবিনে পরে থাকবে? আমরা এই নির্যাতনের বিচার চাই”। তারা আরো বলে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই।  



 


"আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে।" যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 

তিনি আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে সেই কাজটা তিনি খুব দ্রুতই করবেন।

"নষ্ট করার মতো সময় নেই," এবছরের শুরুর দিকে পররাষ্ট্র নীতি বিষয়ক এক সাময়িকীতে একথা লিখেছেন জো বাইডেন।

এধরনের বিষয়ে কাজের যে লম্বা তালিকা জো বাইডেনের হাতে রয়েছে তার একটি হচ্ছে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেওয়া। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তিটি সই হয়েছিল ২০১৫ সালে।

এই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা। এতে সই করেছিল ইরান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার শাসনামলের অন্যতম সাফল্য হিসেবে দেখা হয় এই সমঝোতাকে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর পরই এই চুক্তিটি বাতিলের উদ্যোগ গ্রহণ করেন এবং চুক্তিতে স্বাক্ষরকারী বাকি পক্ষগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত ২০১৮ সালের মে মাসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান।

প্রেসিডেন্ট ট্রাম্প এটুকু করেই থেমে থাকেন নি, পুরো চুক্তিটি ধ্বংস করে দেওয়ার জন্যেও সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন।

পরের দু'বছর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দিয়ে গেছেন। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু তারপরেও ইরানকে দমানো সম্ভব হয়নি। বরং তারা পরমাণু অস্ত্র তৈরির জন্য যেসব প্রযুক্তি প্রয়োজন সেগুলো অর্জনের আরো কাছাকাছি পৌঁছে গেছে।

ইরানি নেতারা বলছেন, তাদের নীতি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে না।
বিশেষজ্ঞরা বলছেন, জো বাইডেনের জন্য ইরানের হিসাব মেলানো কঠিন হবে।

জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর জো বাইডেন কি পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন? বর্তমান সময় এবং আমেরিকার বিভক্ত রাজনীতির মধ্যে তার পক্ষে কি সেটা করা সম্ভব হবে? "তার কৌশল খুব পরিষ্কার। কিন্তু সেটা করা সহজ হবে না," বলেছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের ইরান বিশেষজ্ঞ আনিসে বাসিরি তাবরিজি।

'ফিরে যাওয়া নয়'

গত দু'বছর ধরে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো থেকে জো বাইডেন বাড়তি কিছু সুবিধা পেতে পারেন, যদি তিনি সেগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।এবিষয়ে এখনও তিনি কোন মন্তব্য করেন নি। শুধু বলেছেন চুক্তি অনুসারে ইরানকে কোন কোন বিষয় মেনে চলতে হবে। জানুয়ারি মাসে জো বাইডেন লিখেছিলেন, "তেহরানকে চুক্তিটি কঠোরভাবে মেনে চলতে হবে।"

কিন্তু ইরানকে সেটা করতে বাধ্য করানোও যুক্তরাষ্ট্রের পক্ষে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের বের হয়ে যাওয়ার পর ইরান তার নিজের কাজে ফিরে যেতে শুরু করেছে।

পরমাণু কর্মসূচির ওপর নজর রাখে জাতিসংঘের যে সংস্থাটি সেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তাদের শেষ প্রতিবেদনে উল্লেখ করেছে চুক্তিতে ইরানকে যতোটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল তারা তার চেয়েও ১২ গুণ বেশি ইউরেনিয়াম সংগ্রহ করেছে।

সংস্থাটি এও বলেছে ইরানকে যে মাত্রায় (৩.৬৭%) ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল তারা তারচেয়েও বেশি মাত্রায় সমৃদ্ধ করার কাজ শুরু করেছে।

নিষেধাজ্ঞার জবাবে ইরান তাদের পরমাণু কর্মসূচিতে ফিরে গেছে।

অল্প মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক নানা কাজে ব্যবহার করা হয় কিন্তু এর বিশুদ্ধতার মাত্রা বেশি হলে সেটা পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে আর সেটা নিয়েই পশ্চিমা দেশগুলোর উদ্বেগ।

কিন্তু ইরানের কর্মকর্তারা বার বার বলছেন, প্রয়োজন হলে তারা আবার পুরনো চুক্তিতে ফিরে যেতে পারেন। কিন্তু কথা হল এর মধ্যে তারা গবেষণায় যে অগ্রগতি ঘটাবে সেটা তো আর মুছে ফেলা যাবে না। "আমরা তো পেছনে যেতে পারবো না," বলেন আলী আসগর সুলতানিয়েহ, জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থায় ইরানের সাবেক দূত।

তিনি বলেন, "এখন আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছে যাচ্ছি এবং আমরা এখন এই জায়গাতেই আছি।"

রাজনৈতিক চাপ

এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঝড় সামাল দিয়েছে ইরান। এখন তাদের নিজেদেরও কিছু দাবি আছে। ইরানি কর্মকর্তারা বলছেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়াই যথেষ্ট হবে না।

ইরান আশা করছে, আড়াই বছরের নিষেধাজ্ঞার কারণে তাদের যেসব অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে তাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে।ইরানে আগামী বছরের জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সংস্কারবাদী ও কট্টরপন্থী শিবিরগুলো এবিষয়ে তাদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে।

নিষেধাজ্ঞার কারণে ইরানি মুদ্রার মূল্য কমে গেছে। বেড়ে গেছে মুদ্রাস্ফীতি।

ইরানের অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ার কারণে প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এখন নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে জো বাইডেন কি প্রেসিডেন্ট রুহানির সম্ভাবনা চাঙ্গা করার চেষ্টা করবেন? তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী নাসের হাদিয়ান-জ্যাজি বলেছেন, দায়িত্ব গ্রহণের আগেই জো বাইডেনকে এবিষয়ে তার অবস্থান পরিষ্কার করতে হবে।

"আনুষ্ঠানিক বার্তা দিয়ে তাকে বলতে হবে কোন ধরনের শর্ত ছাড়াই খুব দ্রুত তিনি জেসিপিওএ চুক্তিতে ফিরে যাবেন। এটুকুই যথেষ্ট হবে।"

তিনি বলেন, মি. বাইডেন যদি এটা করতে ব্যর্থ হন তাহলে ইরান, যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলের ষড়যন্ত্রকারীরা চুক্তির বিষয়ে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক পুন-প্রতিষ্ঠায় সমস্যা তৈরি করতে পারে।তবে এটাও মনে রাখতে হবে যে জো বাইডেনের এখানে কিছু করার ক্ষমতা হয়তো সীমিত। জেসিপিওএ চুক্তির পক্ষে বিপক্ষে যুক্তরাষ্ট্রে দলীয় অবস্থান পুরোপুরি বিভক্ত। বেশিরভাগ রিপাবলিকান এই চুক্তির বিরোধী।

এছাড়াও ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য কী হবে এবং নতুন প্রশাসন কতোটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটা জানুয়ারি মাসে সেনেটের বাকি নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে।

নতুন জোট

জেসিপিওএ চুক্তিটি কখনো কোন দ্বিপাক্ষিক চুক্তি ছিল না। এর সঙ্গে আরো যেসব দেশ যুক্ত রায়েছে- রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূমিকা রয়েছে এর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে।বিশেষ করে চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপের দেশগুলো এনিয়ে খুব উদ্বিগ্ন। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ট্রাম্প প্রশাসনের আমলেও চুক্তিটিকে বাঁচিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।ফলে এই তিনটি দেশ চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় ফিরে আসার সমঝোতার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তবে লন্ডন, প্যারিস এবং বার্লিনে অনেকেই মনে করছেন বিশ্ব পরিস্থিতি আর আগের জায়গাতে নেই এবং পুরনো চুক্তিতে যে খুব সহজেই ফিরে যাওয়া যাবে সেই সম্ভাবনা কম।

"ইউরোপের তিনটি দেশ এখন জেসিপিওএ চুক্তির পরবর্তী সমঝোতার ওপর জোর দিচ্ছে," বলেন আনিসে বাসিরি তাবরিজি।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, এরকম কোন চুক্তি হলে ইরানের আঞ্চলিক তৎপরতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করাসহ দেশটির পরমাণু কর্মসূচি সীমিত করে দেওয়ার জন্যেই সেটা করা হবে। কারণ বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

কিছু আঞ্চলিক শক্তি, যারা জেসিপিওএ চুক্তির বিরোধিতা করেছিল, যেমন ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন- তারা সম্প্রতি নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিছু চুক্তিতে সই করেছে।

এসব সমঝোতা হয়েছে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায়। ফলে এসব দেশ কী চায় সেটা উপেক্ষা করাও এখন কঠিন হবে।

সম্প্রতি তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ওয়াশিংটনে আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা বলেছেন, "আমরা যদি আমাদের নিরাপত্তার ব্যাপার নিয়ে সমঝোতা করতে চাই তাহলে আমাদেরকে সেখানেও যেতে হবে।"

 


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে টুইটে মোদি জানিয়েছেন, ফোনালাপে ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেছেন তিনি।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর টেলিভিশন নেটওয়ার্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের খবর আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকভাবে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। 

এবার বাইডেনকে ফোন করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানাই। তার এই জয় যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক শক্তি এবং ঐতিহ্যের প্রমাণ।

ফোনালাপে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি। টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, হ্যারিসের সাফল্য ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের কাছে গর্বের বিষয়।

বাইডেনের এ জয়কে তিনি দর্শনীয় হিসেবে উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী করে তুলতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য ছিল। ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আরও একবার আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

মোদি-বাইডেন আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি আগামী দিনেও বজায় রাখার অঙ্গীকারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, কোভিড-১৯ স্থান পেয়েছে।





নিউজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জনে দাঁড়ালো। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবারই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে যায়। এর আগে ইতালিতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়।

এছাড়া ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এখন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। দেশটির লম্বারডি অঞ্চলে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ। অঞ্চলটিতে আক্রান্ত ২২ হাজারের মধ্যে ২৫শ’ ৪৯ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত ৫ হাজার ১শ’ ২৯ জন সুস্থ হয়েছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।



করোনাভাইরাসের বিস্তার রোধে কাতারের সব মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) জোহর নামাজের সময় থেকে এই আদেশ কার্যকর হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, করোনাভাইরাসের ভয়াবহ ঝুঁকিপূর্ণ এই সময়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কাতারে কোনও মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত এবং জুমার জামাত অনুষ্ঠিত হবে না।
কাতারে নতুন করে আরও ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জনের দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন কাতারি নাগরিক বলেও জানিয়েছে তারা।
এদিকে পিরামিডের দেশ মিসরেও করোনা বিস্তার রোধে মাজার, মসজিদসহ সব ধরনের দর্শনীয় স্থান বন্ধ করে দিয়েছে। মিসরের সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে রাবওয়াহ মন্ত্রণালয় সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে।
রবওয়াহ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব এবং দেশটির সুফিদের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মিসরর এখন পর্যন্ত করোনায় ১২৬ জন আক্রান্ত ও দুজন মারা গেলেও বিশ্বের ১৩২ দেশ ও অঞ্চলের ১ লাখ ৮২ হাজার ৬০৯ জন আক্রান্ত হয়েছে এ মহামারিতে। এ পর্যন্ত মারা গেছে ৭ হাজার ১৭১।




পাকিস্তান ও চীনের মধ্যে বিশেষ বন্ধুত্বের বন্ধন ঐতিহাসিক। এর ম‚ল গ্রোথিত রয়েছে দুই দেশের মানুষের হৃদয়ের গভীরে। তাই সব সময় পাকিস্তানের পাশে থাকবে চীন। মঙ্গলবার এ মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গ্রেট হল অব পিপলে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় শি জিনপিং বলেন, আমরা পাকিস্তানের ঐক্য, এর স্থিতিশলীতা ও সমৃদ্ধি দেখতে চাই। এক্ষেত্রে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ যতই পরিবর্তন হোক, সব সময় পাকিস্তানের পাশে থাকবে চীন। তার ভাষায়, অটুট বন্ধনে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখাতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। এক্ষেত্রে আমাদের কৌশলগত সহযোগিতা বিস্তৃত হবে। এ সময় তিনি আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন দিতে গঠনম‚লক ভ‚মিকা পালন করবে চীন। পাকিস্তানি প্রেসিডেন্টের সফরকে অত্যন্ত গুরুত্বপ‚র্ণ আখ্যায়িত করে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে চ‚ড়ান্ত বিজয়ের জন্য চীনা জনগণ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। জবাবে পাকিস্তানি প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, করোনা ভাইরাসে চীনা জনগণ যে দুর্ভোগে পড়েছে তাদের প্রতি সংহতি প্রদর্শন করতে তিনি চীন সফরে গিয়েছেন। তিনি আরো বলেন, কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তার সক্ষমতা আছে চীনের। চীনারা তা প্রদর্শন করেছে। এটা অন্য দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে। এরপর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সহযোগিতামূলক ডকুমেন্ট স্বাক্ষরিত হয়। ডন।

Prockash.com

facebook#https://www.facebook.com/hmmasudul

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget